মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

মোকামতলায় ৫ হাজার ৭৯৭ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বগুড়ার মোকামতলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ হাজার ৭৯৭ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় এ চারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় মোকামতলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাছ আলী সরকার, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক, সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল, মোকামতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহিমা বেগম, দেউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে ছোটবেলা থেকেই তাদের মধ্যে গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের কর্মসূচি পরিবেশ সুরক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বৃক্ষ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর