শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

বারিতে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ আগস্ট, ২০২৬

গাজীপুর প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে বারির মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদিরের নেতৃত্বে বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বারির প্রধান কার্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাউছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে বারির প্রধান কার্যালয় প্রাঙ্গণে ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীটি কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

এছাড়া বাদ জোহর বারির কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সন্ধ্যায় মন্দির ও গির্জায় দেশের শান্তি, অগ্রগতি, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচিতে বারির কর্মকর্তা-কর্মচারী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর