রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

নাচোলে ট্রেনের ধাক্কায় ট্রলি চালক নিহত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় মহানন্দা ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ টিমন (৩৫) নামে এক পাওয়ার টিলার (ট্রলি) চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে নাচোল রেলস্টেশনসংলগ্ন দেওপাড়া রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ টিমন নাচোল উপজেলার বান্দরা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পাওয়ার টিলার নিয়ে রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী মহানন্দা ট্রেনটি ট্রলিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালকের মৃত্যু হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় বাসিন্দারা জানান, দেওপাড়া রেলক্রসিংয়ে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। তারা সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, রেল দুর্ঘটনায় একজন ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশ তদন্ত করছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর