সদরপুর সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দোয়া-মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) কলেজের ভূগোল বিভাগের দ্বিতীয় তলার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক।

হিসাববিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ফখরুল ইসলাম আনোয়ারীর সভাপতিত্বে এবং দর্শন বিভাগের প্রভাষক বেলায়েত হোসেন ইমরোজ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রোকেয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম।

সভায় ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মনজুর এরশাদ খান ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী: প্রেক্ষিত, অর্জন, চ্যালেঞ্জ ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এ বিষয়ে আলোচনায় অংশ নেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. আফসার উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান সরদার।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, গণতান্ত্রিক চেতনা, রাষ্ট্র গঠনে তরুণদের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। তারা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

পরে ‘জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ও প্রত্যাশা পূরণে করণীয়’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষপর্বে কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here