ভোলাহাটে ১৩৫ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় এবং ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাউসপুর গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানকালে সাইরুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইরুল উপজেলার হাউসপুর গ্রামের আলাউদ্দিন ওরফে আলার ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোলাহাট থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

ভোলাহাট থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here