সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

রাজশাহীতে পাঁচ দিনব্যাপী ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে পাঁচ দিনব্যাপী ‘ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭’-এর দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৯টায় এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তা, সার্ভেয়ার ও সমপর্যায়ের কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর