সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

কাঁঠালিয়ায় ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

কিশোর ও যুবকদের মাদক এবং মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউটা আদর্শ ক্লাবে ভলিবল ও নেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. হাছিব ভুট্টো আকন।

ছোনাউটা আদর্শ ক্লাবের পক্ষে ভলিবল ও নেট গ্রহণ করেন ক্লাবের সভাপতি এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেন।

ক্রীড়াসামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইন আসক্তি থেকে কিশোর-যুবকদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর