‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, চালক আহত

0
214
অটোরিকশা চালককে রাস্তায় ফেলে অটোরিকশা ও সঙ্গে থাকা কিছু টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়কের তুল্লাপাড়া ও কুন্ডার মধ্যবর্তী স্থানে যাত্রী সেজে অভিনব কায়দায় একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ইফতারের পরপর বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুরা জোড়া ব্রিজ এলাকা থেকে চারজন যাত্রী কুন্ডা যাওয়ার জন্য একটি অটোরিকশা রিজার্ভ ভাড়া করেন। অটোরিকশাটি কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া-কুন্ডা মধ্যবর্তী স্থানে পৌঁছালে যাত্রীরা চালকের গলায় ছুরি ঠেকিয়ে মুখ গামছা দিয়ে বেঁধে মারধর করে। পরে তাকে রাস্তায় ফেলে অটোরিকশা ও সঙ্গে থাকা কিছু টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী চক্র।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আহত অটোচালক হুমায়ুন মিয়া (২৩), পিতা লিয়াকত মিয়া, গ্রাম- আশুরাঈল। একই সড়ক দিয়ে যাওয়া অন্য গাড়ির চালক ও যাত্রীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার অবস্থা আশঙ্কাজনক নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে আনার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে নাসিরনগর থানার সেকেন্ড অফিসার সুহেল রানা ও এসআই জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। পুলিশ দ্রুত ও সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here