যাত্রাবাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটার গান উদ্ধার

0
115
যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ওয়ান শ্যুটার গান উদ্ধার / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

ঢাকার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাশকতা প্রতিরোধে তারা নিয়মিতভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বাহিনীটি।

এরই ধারাবাহিকতায় র‌্যাব–১০-এর একটি আভিযানিক দল গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

র‌্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-১০–এর সিপিসি–১, যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা যাত্রাবাড়ী থানা–এর পাড়গেন্ডারিয়া বাঁশপট্টি এলাকার একটি নির্মাণাধীন দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার করেন।

উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ও অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে ভবিষ্যতেও পেশাদারত্বের সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here