মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

তাড়াশে মহান মে দিবস পালিত: শ্রমিকদের বর্ণাঢ্য র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১ মে, ২০২৬

সিরাজগঞ্জ প্রতিনিধি :

 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে তাড়াশ শ্রমিক অফিস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শ্রমিকরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে তাড়াশ ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদের নেতৃত্বে শ্রমিকরা একত্রিত হয়ে মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, কোষাধ্যক্ষ মাসুদ রানা শুদ্ধুসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশের উন্নয়নে শ্রমিকদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, “দুনিয়ার মজদুর এক হও, এক হও”—এই স্লোগানকে ধারণ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে অংশগ্রহণকারীরা জানান।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর