রাজশাহী ডিবি পুলিশ কর্তৃক ১০০০ পিছ ইয়াবাসহ ১ জন গ্রেফতার 

রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজারস্থ কাঁকনহাট খাদ্য গুদাম এর সম্মুখ হতে রাত ০১.২০ ঘটিকায় একজন মাদককারবারিকে ১০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ শরিফুল ইসলাম শরিফ (৩০)। মোঃ শরিফুল ইসলাম শরিফ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালুরটুঙ্গী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।

রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিঃ)/মো: মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ ১ মে ২০২৬ খ্রি. রাত ১২.৪০ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সাফিনা পার্ক ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন কাঁকনহাট বাজারস্থ কাঁকনহাট খাদ্য গুদাম এর সম্মুখে পাঁকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জনাব মোঃ আরিফ আলীর নেতৃত্বে এসআই(নিঃ)/মো: মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ আজ ১ মে ২০২৬ খ্রি. রাত ১২.৫০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০১.২০ ঘটিকায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ শরিফুল ইসলাম শরিফ এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হতে একটি সাদা পলিথিনে মুখ বন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ১০০০ পিছ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here