খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিকেলে খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘের আয়োজনে কেন্দ্রীয় য়ংড বৌদ্ধ বিহার থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ ঘুরে বিহারে গিয়ে শেষ।
মঙ্গল শোভাযাত্রায় বৌদ্ধ ভিক্ষু, দায়ক- দায়িকা সহ বিভিন্ন বয়সির নারী পুরুষ শিশু কিশোর অংশ নেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজকের এই দিনে ভগবান বৌদ্ধ পৃথিবীতে জন্ম নেন, বৌদ্ধত্ত্ব লাভ করেন এবং আবার একই দিনটিতে নির্বান লাভ করেন। তাই ত্রি-স্মৃতি বিজড়িত আজকের দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন।
তাই এই দিনটি উপলক্ষে তারা ভগবান বৌদ্ধের উদ্দেশ্যে ভক্তরা মন্দিরে বিহারে বুদ্ধপূর্ণিমায় উপাসক-উপাসিকা ও পূণ্যার্থীরা ব্দ্ধুপূজা, পিন্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধ মূর্তিদান করে।
এবং বাংলাদেশসহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। গৌতম বুদ্ধে অহিংসা বানী প্রচারের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরবে এমন আশা আয়োজকদের।
এই বাংলা/এমএস
টপিক

