মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ডিমলায় ১১ দলের গণমিছিল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নীলফামারীর ডিমলায় ১১ দলীয় উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, এনসিপির আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি সাদ্দাম হোসেন জিহাদি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টু, ডা. রেজাউল প্রামাণিক, পিএস রফিক আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই চেতনাকে ধারণ করে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সুসংহত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এই সম্পর্কিত আরো খবর