মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

হরিরামপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ সাফল্য

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩৬ নম্বর যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া আটজন শিক্ষার্থীর সবাই বৃত্তি লাভ করেছে।

এর মধ্যে চারজন ট্যালেন্টপুল এবং চারজন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। ফল প্রকাশের পর বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়ুম ফারহানা জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

হরিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ বছর উপজেলার ৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট ২২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৬৫ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতভাগ বৃত্তি অর্জন উপজেলার জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলে তিনি মন্তব্য করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর