খাগড়াছড়িতে বন্যাকবলিত ২৩০ পরিবারের পাশে রেড ক্রিসেন্ট

খাগড়াছড়ি প্রতিনিধি :

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট। বন্যাকবলিত বিভিন্ন এলাকায় জরুরি ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, খাগড়াছড়ির দুর্গত এলাকায় ইতোমধ্যে ২৩০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

বন্যায় খাগড়াছড়ি সদর উপজেলার ফুটবিল, গোলাবাড়ি, বটতলী চরপাড়া এবং দীঘিনালাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হলে বিপাকে পড়া মানুষের সহায়তায় মাঠে নামে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা। তারা দুর্গম এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরের নির্দেশনায় খাগড়াছড়ির দুর্গম বন্যাকবলিত এলাকায় ২৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে খাগড়াছড়ি সদরসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার পরিবারগুলোর কাছেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও জানান, মানবিক এ কার্যক্রম বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধানের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা আশ্রয়কেন্দ্র এবং দুর্গম এলাকায় নিরলসভাবে কাজ করছেন। তাদের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here