মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

আটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গলাচিপা ইউএনও

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন।

এ সময় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এই সম্পর্কিত আরো খবর