মানিকগঞ্জ (দৌলতপুর) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীর ভয়াবহ ভাঙন অব্যাহত রয়েছে। মাত্র একদিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়ে গেছে সুবুদ্ধিয়া মাদ্রাসা ও একটি মসজিদ। গতকাল যেখানে প্রতিষ্ঠান দুটি ছিল, আজ সেখানে রয়েছে শুধু নদীর স্রোত।
স্থানীয়রা জানান, যমুনার ভাঙন দিন দিন তীব্র আকার ধারণ করছে। এরই মধ্যে আশপাশের বসতবাড়ি, ফসলি জমি এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানও চরম ঝুঁকিতে পড়েছে। প্রতিদিন নদী আরও ভেতরের দিকে অগ্রসর হওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকার শত শত পরিবার।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন চললেও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত স্থায়ী নদীশাসন ও ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ না নিলে আরও বহু ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাদি জমি যমুনার গর্ভে বিলীন হয়ে যাবে।
স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং টেকসই নদী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

