শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

মিরসরাইয়ে করেরহাট ইউনিয়ন বিএনপির নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) একটি নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান। তিনি বক্তৃতায় বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিএনপি ঐক্যবদ্ধ। তৃণমূলের শক্তিই আগামী নির্বাচনে জয় নিশ্চিত করবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বক্তারা দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং নির্বাচনী প্রচারণা জোরদার করার আহ্বান জানান।

করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।

সভার শেষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন। অনুষ্ঠানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর