হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ধূলশুড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা। তিনি বলেন, “ধূলশুড়া ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে শোকাবহ বক্তব্য দেন বিএনপি হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শামীম আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক দল হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান এবং ধূলশুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। তারা সকলেই দেশের শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধূলশুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল শিকদার। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার জীবনাদর্শ, রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা তুলে ধরেন।
শেষে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

