নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
সভা শুরু হয় জেলা ফ্রন্ট আহবায়ক প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আলমগীর সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রধান অতিথি তুহিন বলেন, “বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার প্রতীক ছিলেন। তার জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও আপসহীনতার এক অনন্য উদাহরণ। তার আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।”
সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদর উপজেলা আহ্বায়ক হেরম্ব কুমার রায় হিরু, সদস্য সচিব ধীরেশ কুমার রায়, সংঘলশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টিকেন্দ্রজিত রায় মীরু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

