বরিশালে অবৈধ ইটভাটায় অভিযান: তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া সহ ১০ লাখ টাকা জরিমানা

0
174
পরিবেশ রক্ষায় বাকেরগঞ্জে অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো তিনটি অবৈধ ইটভাটা / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে কিলন ও চিমনি ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে দুই ইটভাটার মালিককে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে এবং বিভাগীয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীনের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি ড্রাম চিমনি ও একটি ১২০ ফুট উচ্চতার কিলন ভাঙা হয়, পাশাপাশি কাঁচা ইটও ধ্বংস করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেসার্স রনি ব্রিকস–১ এর মালিক সৈয়দ কবির আহম্মেত ও মেসার্স সান ব্রিকসের মালিক মোঃ হাবিবুর রহমানকে জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস সহযোগিতা করেছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এসব ইটভাটা অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল এবং কৃষিজমি, ফসল, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন বলেন, “পরিবেশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে, ভবিষ্যতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here