আনন্দ-উৎসব ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।
বক্তব্যে মীর শাকরুল আলম সীমান্ত বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুনুর রশিদ ও শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া উপজেলা কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কৃষকদল নেতা জহুরুল ইসলাম ঠান্ডু ও আফসার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম ও সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আল রাহী, সাধারণ সম্পাদক মীর মুনইমুর রহমান মুন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ ছাড়া আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু, আঃ মান্নান দুলু, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন এবং যুবদলের সভাপতি খোরশেদ আলম কাজলসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
র্যালি ও সমাবেশে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী এবং সংশ্লিষ্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরাও অংশ নেন।
সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এই বাংলা/এমএস