ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে অভিযান চালিয়ে ৫৩টি চায়না দুয়ারি জাল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান ও চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলমান সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দ করা ৫৩টি চায়না দুয়ারি জাল পরে বিনষ্ট করা হয়।
মা ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জালের ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস