শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চন্দ্রভাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

ফরিদপুরের চরভদ্রাসনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানাপ্রাপ্ত ফখরুদ্দিন খালাসী ওরফে ফকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার ছিটাডাঙ্গী (চর অযোধ্যা) গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলীর নির্দেশনায় এএসআই মো. মহিউদ্দিন বুলেট সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বসতবাড়ি থেকে ফখরুদ্দিন খালাসী ফকুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফখরুদ্দিন ওই গ্রামের ফজল খালাসীর ছেলে। পুলিশ জানায়, চরভদ্রাসন থানার ২০২১ সালের ১৫ নভেম্বরের এফআইআর নম্বর ১/৬৬-এর আওতাধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী দায়ের করা মামলায় তাঁর এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয়।

গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর