শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে মা ইলিশ রক্ষার অভিযানে ৪৯ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ

চন্দ্রভাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

ফরিদপুরের চরভদ্রাসনে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর নবম দিনে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৪৯ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ। এ সময় চার কেজি ইলিশ মাছও জব্দ করা হয়। পরে মাছগুলো স্থানীয় ঘাটের দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পদ্মা নদীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে প্রজনন মৌসুমজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালে জব্দ করা চার কেজি ইলিশ মাছ পরে ঘাটের দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা আশা করছেন, মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান অব্যাহত থাকলে ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর