শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বাফওয়া ও সংশ্লিষ্ট দুটি ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশকালঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া), আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেনস ক্লাবের বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ ও ১৫ অক্টোবর ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাফওয়ার সভানেত্রী সালেহা খান।

১৪ অক্টোবর সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ও বাফওয়ার প্রধান পৃষ্ঠপোষক এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি ও পিএসসি।

এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বাফওয়ার সহ-সভানেত্রীরা, বিমান সদরের সংশ্লিষ্ট পরিদপ্তরগুলোর পরিচালক এবং কেন্দ্রীয় বাফওয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর