‘চির উন্নত শির’ স্লোগানকে সামনে রেখে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সফলতার সঙ্গে তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে স্থানীয়ভাবে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক খবরের কাগজের সোনারগাঁও উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক, ইস্ট ফুট কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ জেলা ডিপো টি এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাকসুদুল আলম, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান, দৈনিক যুগান্তরের সাংবাদিক আল-আমিন তুষার, দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক আমাদের কণ্ঠের সাংবাদিক কামরুজ্জামান মিলন, বাংলা টিভির সাংবাদিক শফিকুল ইসলাম, পরিবেশ রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ও সাংবাদিক মোকাররম মামুন, ফরিদ হোসেন, দৈনিক আগামীর সময়ের বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা, দৈনিক কালবেলার সাংবাদিক রুবেল মিয়া এবং দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ডালিম হোসাইনসহ অনেকে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন, কামাল হোসেন ভূঁইয়া, শাহিন সাকি, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন ও মো. খায়রুল আলম হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা।
অনুষ্ঠানে অতিথিরা দৈনিক খবরের কাগজে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এই বাংলা/এমএস