শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর বিস্তার রোধে ডিমলায় উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নীলফামারীর ডিমলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা শহরের সাব-রেজিস্ট্রার কার্যালয়, সেটেলমেন্ট অফিস চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান। এ সময় শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

অভিযানে অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান, ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু তালেব এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য সামছুল ইসলাম, মিজানুর রহমান জাম্বু ও মাসুদুর রহমান মাসুদসহ অন্যরা।

অভিযানসংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থানগুলোতে নজর দেওয়া জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার প্রচেষ্টা এগিয়ে নেওয়া সম্ভব।

পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর