কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু। এ সময় তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঋষিপাড়া, সূত্রধর পাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু হিন্দু সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং তাঁদের কাছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় প্রতিটি পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তার মেম্বার, রেখন মেম্বার, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা, যুবদল নেতা মোবারক হোসেন লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিয়ান তফসির, প্রবাসী নেতা মো. আলামিন মিয়া, মো. মেহফুজ চৌধুরী, মো. রিপন মিয়া, সদর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আফরোজ আলী ও সাধারণ সম্পাদক মো. ইদু মিয়া, খোরশেদ আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “অষ্টগ্রাম ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য জনপদ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে আসছেন। অষ্টগ্রাম উপজেলার সব হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমার ও আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি।”
এই বাংলা/এমএস