কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও ১৬ বোতল স্কাপসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩, রংপুর।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল ধর্মপুর এলাকার জাহিদুর রহমান ওরফে আঙ্গুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির প্রস্তুতি নেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা, ১৬ বোতল স্কাপ, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাহিদুর রহমান ওরফে আঙ্গুর (২৮), মোস্তফা কামাল (৩৮), মোজাম্মেল হক (৪৩) ও হযরত আলী (২৯)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়। শনিবার সকালে তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হবে।
এই বাংলা/এমএস