নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টিপরদী এলাকার পানাম ফুড পার্কে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। প্রতিষ্ঠানটি বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত খাদ্যপণ্য উৎপাদন করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ জিবাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, ইষ্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) হুমায়ুন কবির এবং সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
নারায়ণগঞ্জ জেলা ডিপো টি এম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাকসুদুল আলমের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজনে এবং ডিলার মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাকসুদুল আলম, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, আমজাদ হোসেন, রুবেল মিয়া, ডিলার মো. নুরুল আমিন, মো. আজিজুল, নুরুজ্জামান, রমজান হোসেন, সোহান মিয়া, মো. ইয়াসিন, আলিম ও মো. ফারুকসহ অনেকে।
আলোচনা সভায় অতিথিরা প্রতিষ্ঠানটির গত তিন বছরের কার্যক্রম ও সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর আরও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে বিএসটিআই অনুমোদিত ও সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত মানসম্মত ও নিরাপদ খাদ্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে ইষ্ট বেকারের পণ্যের গুণগত মান, আধুনিক উৎপাদনব্যবস্থা এবং খাদ্যনিরাপত্তা মানদণ্ড নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠানের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এই বাংলা/এমএস