চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বসতি ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অবৈধ বাসস্থান ও স্থাপনা অপসারণ করা হয়। অভিযানের সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া যায়নি। তবে উপস্থিত ব্যক্তিদের সরকারি জায়গা দখল করে পুনরায় বসতি স্থাপন না করার জন্য সতর্ক করা হয়।
চসিক সূত্রে জানা যায়, নগরীর সৌন্দর্য বৃদ্ধি, জনস্বার্থ সংরক্ষণ এবং ফ্লাইওভারের নিচের স্থানগুলো দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল ও অননুমোদিত স্থাপনা নির্মাণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
এই বাংলা/এমএস
টপিক