রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

আড়াই বছরেও শেষ হয়নি পোগলা-বাংগা সেতুর কাজ, দুর্ভোগে এলাকাবাসী

ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের পোগলা-বাংগা ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কয়েক দিন আগে একটি বেকু (এক্সকাভেটর) এনে মাত্র একদিন কাজ করার পর আবারও বন্ধ করে দেওয়া হয়েছে নির্মাণকাজ।

স্থানীয়দের দাবি, প্রায় আড়াই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ব্রিজটির নির্মাণকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। নির্মাণাধীন ব্রিজের পিলারে রড বের হয়ে রয়েছে এবং কিছু অংশের ঢালাই অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই ব্রিজটি স্থানীয় যোগাযোগব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত না হওয়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী, কৃষক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ অবস্থায় মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁদের পক্ষ থেকে ব্রিজটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, আর আশ্বাস নয়—এবার তাঁরা ব্রিজের নির্মাণকাজে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান। দ্রুত কাজ শেষ করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর