রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শোভাযাত্রা ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের চৌমুহনী, পুরান বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় চৌমুহনী চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, বেলজিয়াম বিএনপির সাবেক সহসভাপতি যোশেফ দাশগুপ্ত যশো, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, যুবদল নেতা আব্দুল কাদির, জালাল আহমেদ, ফখরুল ইসলাম ও রাজিব আহমেদ।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্যসচিব রিমন আহমেদ, ছাত্রদল নেতা রুহিন আহমেদ ও জুবেদ আহমেদসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর