রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বকশীগঞ্জে বিএনপির র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগরের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল হক দুলাল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্যসচিব তানজির আহমেদ সুজন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আখিবসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর