বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে “শয়তানের নিঃশ্বাস”: রহস্যজনক গ্যাস চক্রে আতঙ্কিত নগরবাসী

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
প্রতিকী ছবি

বরিশাল প্রতিনিধি :

বরিশালে সম্প্রতি “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত এক রহস্যজনক প্রতারণা চক্রের আতঙ্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ দল বিশেষ ধরনের চেতনানাশক গ্যাস বা রাসায়নিক পদার্থ নাকে ছড়িয়ে মানুষকে অচেতন বা সম্মোহিত করে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় গোপনে পাইপলাইন বা যন্ত্র স্থাপন করে গ্যাস ছড়িয়ে দেওয়ার একাধিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বরিশাল মহানগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকার পোলট্রি ব্যবসায়ী মো. রাহাত খান জানান, স্থানীয় কয়েকজনের সহযোগিতায় প্রতারকরা তার ফার্মে পাইপের মাধ্যমে গ্যাস প্রবেশ করাত। এতে তিনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন এবং তাদের কথামতো কাজ করতেন, কিন্তু পরে কিছুই মনে পড়ত না। দীর্ঘদিন ধরে এভাবে তাকে বিভ্রান্ত করে চক্রটি প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। এক সময় সফল ব্যবসায়ী রাহাত এখন প্রায় সর্বস্বান্ত, বন্ধ হয়ে গেছে তার পুরো ফার্ম। স্থানীয় রাজনৈতিক নেতা মো. নাসির উদ্দিন বলেন, রাহাতের ঘটনার বিষয়ে একাধিকবার সালিশ হলেও চক্রের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি।

গত সেপ্টেম্বরে নগরীর সাগরদী ধান গবেষণা রোড এলাকায় একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহানগর যুগ্ম সদস্য সচিব ডা. মো. তানভীর আহমেদের মা তাহমিনা ডেইজি নামাজ শেষে হাঁটতে বের হয়ে প্রতারকদের কবলে পড়েন। তারা মুহূর্তের মধ্যে তাকে সম্মোহিত করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়। পরে তাহমিনাকে ব্যবহার করে চক্রটি তার বাসা থেকেও প্রায় ১৬ ভরি স্বর্ণ ও ৪৬ হাজার টাকা হাতিয়ে নেয়। থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন করেও কার্যকর ব্যবস্থা পাওয়া যায়নি বলে দাবি করেন তানভীর।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, বিশেষ ধরনের গ্যাস বা পদার্থ নাকে গেলে মানুষ কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ হারাতে পারে—এর বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। এমন কিছু ঘটনা পুলিশের নজরে এসেছে, তবে আনুষ্ঠানিক অভিযোগের সংখ্যা সীমিত। তিনি আরও জানান, বর্তমানে “শয়তানের নিঃশ্বাস” নামে পরিচিত এই চক্র নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নগরবাসী মনে করছে এই রহস্যজনক প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির এখনই সময়। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গভীর নিম্নচাপটি বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার রাতে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে।

এই বাংলা/এমএস

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত