বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

জিরানি মার্কেটে আগুন, পুড়ে ছাই ১০ দোকান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি - সংগৃহীত

সাভারের অদূরে বিকেএসপি সংলগ্ন জিরানি এলাকায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি দোকান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে ইজারাদার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের আঞ্চলিক পরিচালক প্রণব চৌধুরী জানান, রাত ১টার দিকে জিরানি এলাকার ইজারাদার মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে এতে যোগ দেয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ১০টির অধিক দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী সদস্যরাও নিয়োজিত ছিলেন বলে জানা গেছে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর