পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

0
220
পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে জেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রেসক্লাব পিরোজপুরের সাংবাদিকবৃন্দ।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪ ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল এবং সাধারণ সম্পাদক এস এম আবু জাফর-এর নেতৃত্বে সংগঠনের সকল সদস্য এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সবাই উপস্থিত ছিলেন এস এম সোহেল বিল্লাহ কাজল, ফেরদাউস অহিদ রাসেল,মুহাম্মদ নাসীর উদ্দীন, মোঃ শাহিন ফকির,এম এ নকিব নাছরুল্লাহ্, নূরুজ্জামান খোকন, সাগর মৃধা , মেহেদী হাসান নয়ন, সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।

নব যোগদানকৃত পুলিশ সুপার মহোদয় পিরোজপুর জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দও জনস্বার্থে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here