বার্মাছড়ি মগকাটা এলাকায় অভিযান: বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

0
191
বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারকৃত বিপুল পরিমাণ অবৈধ কাঠ মগকাটা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর-২০২৫) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে ৫৩০ পিস অবৈধ কাঠ উদ্ধার করা হয়, যার পরিমাণ আনুমানিক ১০৬০ সিএফটি। জব্দকৃত কাঠের বাজার মূল্য প্রায় ৪,৭৭,০০০ (চার লক্ষ সাতাত্তর হাজার) টাকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে জব্দকৃত কাঠ সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জ, চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ চোরাচালানের সঙ্গে ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠি ও কিছু অসাধু কাঠ ব্যবসায়ী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তা বাহিনী জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সর্বদা জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here