খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন সংগ্রহ করলেন ওয়াদুদ ভূইয়া

0
239
খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া মনোনয়ন সংগ্রহ / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয় থেকে ওয়াদুদ ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগর এবং জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদসহ দলীয় নেতৃবৃন্দ।

ওয়াদুদ ভূইয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৯ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা সংসদীয় আসন (২৯৮) থেকে ষষ্ঠ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। একই আসন থেকে তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করলেও অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। ১৯৮৯ সালের স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি এক লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ডসংখ্যক ভোটে সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০২ সালে তিনি সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here