রাজাপুরে সেলিম রেজার ভাই খলিলুর রহমানের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

0
231
রাজাপুরে হাবিবুর রহমান সেলিম রেজার ভাই খলিলুর রহমান আর নেই, জানাজায় মানুষের ঢল,পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুর উপজেলার কাঠিপাড়া গ্রামের মরহুম আলহাজ্ব মো. রফিজ উদ্দিন হাওলাদারের বড় ছেলে এবং নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার বড় ভাই মো. খলিলুর রহমান (অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবার সূত্রে জানা যায়, তিনি বুধবার ভোর ৪ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা নামাজ ১৭ ডিসেম্বর বুধবার বাদ আছর শুক্তাগড় মাহমুদিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার জানাজায় ঝালকাঠি-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল,জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা ইব্রাহীম আল হাদী,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত,রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড তালুকদার আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড নূর হোসেন সহ বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিতি ছিলো।

তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজন মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here