নীলফামারী প্রতিনিধি :
“করবো, সুন্দর বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে ৮ম জেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ক্যাম্প ফায়ার ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। স্বাগত বক্তব্য রাখেন জেলা কাব স্কাউটসের সাধারণ সম্পাদক আতাউর রহমান।
বক্তারা বলেন, কাব স্কাউটদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের ক্যাম্পুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কাউটিং কার্যক্রম শিশু-কিশোরদের দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে।
অনুষ্ঠানে জেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, কাব স্কাউট লিডার এবং জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটরা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

