বরগুনা প্রতিনিধি :
বরগুনার বামনায় পরকীয়া প্রেমের জেরে প্রবাসী স্বামীকে গলা টিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই প্রবাসী নাম মোহাম্মদ আব্দুল জলিল(৪৫)। তিনি উপজেলা রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বামনা থানা পুলিশ অভিযুক্ত স্ত্রী নাজমা বেগম(৩৫) ও পরকীয়া প্রেমিক আলামিন(৩০) কে আটক করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই হত্যার ঘটনা স্বীকার করেছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গত রবিবার(১৪ ডিসেম্বর) বিকালে ওই প্রবাসীর নিজ বাড়িতে এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, প্রবাসীর জলিলের বাড়িতে বিগত পাঁচ বছর পূর্বে থেকে গৃহকর্মীর কাজ করতেন একই এলাকার আবু খতিবের ছেলে আলামিন। এই সময়ে ওই গৃহকর্মীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক হয় প্রবাসীর জলিলের স্ত্রী নাজমা বেগমের। গত ১৫ দিন পূর্বে জলিল নিজ বাড়িতে আসলে স্ত্রীর পরকীয়া প্রেমের ঘটনা জানতে পারেন।
গত রবিবার বিকেলে স্ত্রী ও ঐ গৃহকর্মী মিলে ঘুমন্ত অবস্থায় তাকে কলা টিপে হত্যা করে।
হত্যাকাণ্ডের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ রবিবার রাত ৭ টার সময় মরদেহ উদ্ধার করে বামনা থানায় নিয়ে আসেন ।
আজ সোমবার(১৫ ডিসেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনা জড়িত থাকার অভিযোগে গতকালই অভিযুক্ত স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে তারা দুজনেই এ হত্যার দায় স্বীকার করেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

