ঝালকাঠিতে মোটরসাইকেলের পেছনে ট্রলির ধাক্কা, নারী নিহত

0
192
নলছিটিতে ট্রলি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় লিমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার লক্ষণকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা আক্তার নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের রাজু মল্লিকের স্ত্রী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, লিমা আক্তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে একটি সংযোগ সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রলি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here