কুড়িগ্রামের উলিপুরে মহিষ চুরি করে পালানোর সময় আটক ৩

0
228
চরাঞ্চলে মহিষ চুরি করে নৌকায় পালানোর সময় জনতার হাতে আটক ৩, কারাগারে প্রেরণ / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে মহিষ চুরি করে নৌকায় করে পালানোর সময় তিনজনকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চর দুর্গাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃত তিনজন হলেন—উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের মোঃ আশরাফুল ইসলাম ওরফে রফিক (২৬), হাতিয়া ইউনিয়নের বগাপাড়া গ্রামের মোঃ মিলন মিয়া ওরফে আনিছুর (২৬) ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী গ্রামের মোঃ রেজাউল করিম ওরফে আবু সাঈদ (২৫)।

‎স্থানীয়রা জানান, উপজেলার ব্রহ্মপুত্র নদবেষ্টিত দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের চর দূর্গাপুর গ্রামের সিদ্দিক শেখের গোয়ালঘর থেকে চারটি মহিষ চুরি হয়ে যায়। এরপর সিদ্দিক শেখের পরিবার ও স্থানীয় লোকজন মহিষগুলো উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করতে থাকে।

এক পর্যায়ে রোববার সকাল ৯টায় নদীর ঘাটে ৪টি মহিষ নৌকায় তুলতে দেখতে পায় তারা। এ সময় তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করলে সদুত্তর দিতে না পারায় স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে চোরদের মারধর করে আটকে রাখে। খবর পেয়ে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম মহিষগুলো ও চোরদের পুলিশ হেফাজতে নেয়।

‎উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here