গাজীপুরে হাসপাতাল কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0
492
টঙ্গী জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ লিটনের বিরুদ্ধে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ / ছবি - সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি ইনচার্জ মোস্তাফিজুর রহমান লিটনের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, প্রভাব খাটানো ও বিভিন্ন অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

হাসপাতাল সূত্র জানিয়েছে, সাধারণত দুই বছরের জন্য ইনচার্জ দায়িত্ব পালনের নিয়ম থাকলেও মোস্তাফিজুর রহমান লিটন চার বছর ধরে একই পদে বহাল রয়েছেন। স্থানীয় রাজনৈতিক পরিচিতি ব্যবহার করে প্রভাব বিস্তার, রোগীর স্বজনদের সঙ্গে অর্থ লেনদেনসহ একাধিক অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, দ্বিতীয় শ্রেণীর সরকারি কর্মচারী হয়েও তিনি উত্তরা কামারপাড়া এলাকায় জমি কিনে চারতলা একটি ভবন নির্মাণ করেছেন। ভবনটির অনুমোদন ও সম্পদের উৎস নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।

২০১৭ সালে তার বিরুদ্ধে দ্বৈত চাকরির অভিযোগ ওঠে। এছাড়া ২০২০ সালের ৩০ নভেম্বর মোরশেদা নামে এক নারী টঙ্গী পূর্ব থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মোস্তাফিজুর রহমান লিটনকে টাকা লেনদেন নিয়ে তর্ক করতে দেখা যায়, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাছাড়া ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ৯ আগস্ট তার ব্যক্তিগত ফেসবুকে দেওয়া একটি পোস্ট নিয়েও সমালোচনা চলছে।

স্থানীয় কিছু সাংবাদিক অভিযোগ করেছেন, তথ্য সংগ্রহ করতে গেলে তাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।

এ সম্পর্কে জানতে চাইলে মোস্তাফিজুর রহমান লিটন সব অভিযোগ অস্বীকার করে বলেন, “এসবই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”

ঘটনা তদন্ত করে প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here