নীলফামারী রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা

0
202
নীলফামারীতে রেডক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের বিশেষ সাধারণ সভা শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ইউনিট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভা শেষে ২০২৫–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। শুরুতে আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম উপস্থাপন করেন সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ, জেলা বিএনপির সাবেক সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের আজীবন সদস্য মারুফ খান।

২০২৫–২০২৭ মেয়াদের জন্য সাত সদস্যের কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম। নির্বাচিতরা হলেন— বজলুল করিম চৌধুরী (সহ-সভাপতি), মীর সেলিম ফারুক (সাধারণ সম্পাদক), সৈয়দ মেহেদী হাসান আশিক, আলিফ সিদ্দিকী প্রান্তর, অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, মোস্তফা হক প্রধান বাচ্চু, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো (কার্যনির্বাহী সদস্য)

সকাল সাড়ে ১১টায় জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট সোসাইটির পতাকা উত্তোলনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে প্রয়াত এক আজীবন সদস্যের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, রেডক্রিসেন্ট ভবনের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। নিজস্ব জমি ও বহুতল ভবন নির্মাণের মাধ্যমে ইউনিটের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

সভায় জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী এবং রেডক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্য আতাউর রহমান মুকুলও বক্তব্য দেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here