স্টাফ রিপোর্টার :
বগুড়ার শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় বিভিন্ন স্থানীয় ইস্যু ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা শাহাদাতুজ্জামান বলেন, “গত কয়েক মেয়াদে শিবগঞ্জবাসী প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সড়ক-ঘাটের বেহাল অবস্থা এবং শিক্ষাখাতে স্থবিরতা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা। দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দ সুবিধাগুলোও সঠিকভাবে পৌঁছায়নি।”
তিনি আরও বলেন, “১৯৯১ সালে এমপি থাকাকালে শিবগঞ্জে ৬৫টি ব্রিজ নির্মাণ, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছি। রাস্তাঘাট উন্নয়নেও ব্যাপক কাজ করেছি। জনগণ যদি আবার দায়িত্ব দেয়, তাহলে শিবগঞ্জকে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হালিম বিপ্লব, উপজেলা সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, এডভোকেট শাকিল উদ্দিন ও কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই বাংলা/এমএস
টপিক

