নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি

0
147
নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইলের নাগরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় উপস্থিত ছিলেন নাগরপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা শোভা বিশ্বাস, পাকুটিয়া ইউনিয়নের সহকারী জাহানারা আক্তার, দপ্তিয়র ইউনিয়নের মো. মনিরুল ইসলামসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মরত নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বারবার আশ্বাস সত্ত্বেও বাস্তব পদক্ষেপ না থাকায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী কর্মকর্তারা বলেন, “নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। আমরা একই পদে চাকরি শুরু করে একই পদে অবসর নিই—এটি বৈষম্যের চরম উদাহরণ। বৈষম্যহীন বাংলাদেশের চিত্র বাস্তবায়নে দ্রুত নিয়োগবিধি কার্যকর করতে হবে।”

তারা আরও জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের peaceful কর্মসূচি অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here