খাগড়াছড়িতে সাংবাদিকদের ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণের সমাপনী

0
145
সাংবাদিকদের ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়িতে সাংবাদিকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী “ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ” এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মিজ শেফালিকা ত্রিপুরা।

জানা যায়, প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন। তিনদিনের এ প্রশিক্ষণে ডিজিটাল সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং), মোবাইল জার্নালিজম, এআই এর ব্যবহার, সামাজিক মাধ্যম ব্যবহারে নৈতিকতা ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here